নিরাপদ, স্বাস্থ্যকর ও দীর্ঘস্থায়ী রাখার সঠিক পদ্ধতি
কোরবানির ঈদ মানেই ত্যাগের আনন্দ, ভাগাভাগির উৎসব এবং পরিবারের সঙ্গে সুস্বাদু খাবারের আয়োজন। এসময় একসঙ্গে অনেক মাংস পাওয়া যায়, যা একদিনে খেয়ে শেষ করা সম্ভব নয়। তাই বেশিরভাগ মানুষই দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করে খাওয়া হয়। কিন্তু সঠিক পদ্ধতি না জানলে মাংসের স্বাদ, পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে, এমনকি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে। তাই কোরবানির মাংস দীর্ঘদিন ভালো রাখতে কিছু বৈজ্ঞানিক ও কার্যকর পদ্ধতি জানা জরুরি।
সংরক্ষণের আগে প্রাথমিক প্রস্তুতি
কোরবানির পরপরই মাংস ফ্রিজে ঢুকিয়ে দেওয়াই সঠিক পদ্ধতি নয়। প্রথমেই মাংস ভালোভাবে পরিষ্কার করতে হবে। তবে, অনেকেই পানি দিয়ে বারবার ধুয়ে ফেলেন, যা ঠিক নয়। এতে মাংসের প্রাকৃতিক রস ও পুষ্টিগুণ নষ্ট হতে পারে। প্রয়োজন হলে একবার হালকা পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নিতে হবে।
এরপর মাংস ছোটো ছোটো টুকরায় ভাগ করা গুরুত্বপূর্ণ। বড়ো টুকরা ফ্রিজে রাখলে ভেতরের অংশ দ্রুত ঠান্ডা হয় না, ফলে ব্যাকটেরিয়া বৃদ্ধির আশঙ্কা থাকে। ছোটো টুকরা করলে দ্রুত ঠান্ডা হয় এবং সংরক্ষণও সহজ হয়।
ফ্রিজে মাংস রাখার সঠিক পদ্ধতি
মাংস সংরক্ষণের জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হলো এয়ারটাইট প্যাকিং। পলিথিন ব্যাগ বা ফুড-গ্রেড প্লাস্টিক কনটেইনার ব্যবহার করা যেতে পারে। তবে, অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভেতরে বাতাস না থাকে। বাতাস থাকলে ফ্রিজার বার্ন [ঋৎববুবৎ নঁৎহ] হতে পারে, যা মাংসের স্বাদ ও গুণমান নষ্ট করে।
একবারে যতটুকু প্রয়োজন, ততটুকু করে আলাদা আলাদা প্যাকেট বানানো উচিত। এতে বারবার পুরো মাংস বের করে গলাতে হয় না। কারণ, বারবার গলানো ও পুনরায় ফ্রিজে রাখা মাংসের জন্য ক্ষতিকর এবং এতে জীবাণু জন্মাতে পারে।
ফ্রিজের তাপমাত্রা ও সংরক্ষণ সময়
মাংস দীর্ঘদিন ভালো রাখতে ফ্রিজারের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে রাখা সবচেয়ে উপযোগী। এই তাপমাত্রায় ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রায় বন্ধ থাকে। ফ্রিজারে [উববঢ় ভৎববুবৎ] মাংস ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত ভালো থাকতে পারে। সাধারণ ফ্রিজের ফ্রিজিং চেম্বারে মাংস ২-৩ মাস ভালো থাকে। ফ্রিজের নিচের অংশে [চিলার] রাখলে ২-৩ দিনের বেশি রাখা ঠিক নয়।
স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি
মাংস সংরক্ষণের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঁচা মাংস কখনো রান্না করা খাবারের সঙ্গে একই জায়গায় রাখা উচিত নয়। এতে ক্রস-কনটামিনেশন হতে পারে, যা খাদ্যবাহিত রোগের ঝুঁকি বাড়ায়। হাত, ছুরি, কাটিং বোর্ড সবকিছু ভালোভাবে পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে, কাঁচা মাংস কাটার পর এগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে।
মাংস গলানোর সঠিক পদ্ধতি
অনেকেই ফ্রিজ থেকে মাংস বের করে সরাসরি বাইরে রেখে দেন, যা ভুল। এতে বাইরের অংশে ব্যাকটেরিয়া দ্রুত বাড়তে পারে। সবচেয়ে ভালো পদ্ধতি হলোÑ ফ্রিজের নিচের অংশে রেখে ধীরে ধীরে গলানো অথবা মাইক্রোওয়েভের ডিফ্রস্ট অপশন ব্যবহার করা। গরম পানিতে বা সরাসরি রোদে মাংস গলানো উচিত নয়।
অতিরিক্ত কিছু টিপস
মাংস সংরক্ষণের আগে তারিখ লিখে রাখলে ব্যবহারে সুবিধা হয়। চর্বিযুক্ত মাংস তুলনামূলক দ্রুত নষ্ট হতে পারে, তাই আগে খেয়ে ফেলা ভালো। ফ্রিজ বেশি ভর্তি করে রাখলে ঠান্ডা বাতাস চলাচল বাধাগ্রস্ত হয়, তাই কিছুটা জায়গা খালি রাখা উচিত।
শেষ কথা
কোরবানির ঈদে মাংস সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা সঠিকভাবে না-করলে খাদ্যের অপচয় এবং স্বাস্থ্যঝুঁকিÑ দুটোই বাড়ে। তাই একটু সচেতনতা ও সঠিক পদ্ধতি মেনে চললেই মাংস দীর্ঘদিন সতেজ, নিরাপদ এবং সুস্বাদু রাখা সম্ভব। পরিবারের সুস্বাস্থ্য রক্ষা করতে এই সহজ কিন্তু কার্যকর নিয়মগুলো অনুসরণ করা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা নিরাপদ ও স্বাস্থ্যকর থাকেÑ আর সেই দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে। হ
লেখা : জিয়াসমিন ইসলাম জেলী