ঈদে আসছে ‘রঙিন স্বপ্নের ফেরিওয়ালা’

18 May 2026, 05:11 PM আকাশলীনা শেয়ার:
ঈদে আসছে ‘রঙিন স্বপ্নের ফেরিওয়ালা’

ঈদুল আজহাকে সামনে রেখে নির্মাণ হলো নাটক ‘রঙিন স্বপ্নের ফেরিওয়ালা’। নাটকটি নির্মাণ করেছেন নাজনীন হাসান খান। রাজীব মণি দাসের রচনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবলী নোমান, জান্নাতুন নূর মুন, কাজী রাজু, রেশমা আহমেদ, আশরাফুল আশিষ, ফরিদ হোসাইন প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে নাজনীন হাসান খান বলেন- একটা বয়েসে ছেলেমেয়োরা কারো কাছে মাথা নত করতে চাননা। তারা জানেন পুরাতনকে ভেঙে কিভাবে নতুন কিছু সৃষ্টি করতে হয়। এই রকম সুন্দর একটি গল্প উঠে এসেছে নাটকটিতে। নাট্যকার রাজীব মণি দাস বলেন- এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ট সময়। নতুন পৃথিবীকে জানাতে চাই আমরা আসছি। তাইতো রক্তের সম্পর্ককে চ্যালেঞ্জ করে নতুন কিছু করতে চান তারা। জীবন যুদ্ধে যে টিকে থাকে সেইতো বীর। বিড়ালের মতো হাজার বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বেঁচে থাকা উত্তম। রিপা ও স্বপন তার উদাহরন।

নাটকের গল্পে দেখা যায়-বিশ্ববিদ্যালয়ে একই ডিপার্টমেন্টে পড়াশোনা করে রিপা ও স্বপন। পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমর সম্পর্ক হয়। সাধারন ছাত্ররা হয়ে যায় ক্যাডারদের হাতের পুতুল; হলে মিলেনা সিট। তেমনই রিপার  বড়ো ভাই বোমা মাস্টার রাজনৈতিক বড়ো ভাই হিসেবে পরিচিত। অপরদিকে সগির আরেক রাজনৈতিক বড় ভাই স্বপনের। রিপা ও স্বপনের সম্পর্ক বোমা মাস্টার মেনে নিতে পারেনি। স্বপনকে মার-ধর করে। এই নিয়ে শুরু হয় দুই গ্রুপের মধ্যে হাতহাতি। বোমা মাস্টারও বাবার কথাকে চ্যালেঞ্জ করে রিপা বিয়ে দিয়ে দেয় তার ভালবাসার মানুষ স্বপনের সাথে। ফলাফল বিতারিত হয় পরিবার থেকে। শুরু হয় তাদের নতুন সংসার। অভাব-অনটনে তার দিশেহারা। এই মুহূর্তে কি করবে দুজন? এক রাতে দুজন ঘুমিয়ে আছে হঠাৎ স্বপন স্বপ্নে বিভোর হয়ে বোমা মাস্টার স্মৃতিসহ রিপার সাথে ঝগড়ায় মেতে উঠে, এক পর্যায়ে রিপাকে আঘাত করলে রিপা মারা যায়। কি করবে এখন স্বপন? অবশেষে ফাঁসির রায় হয়। বাকী ঘটনা জানতে অপেক্ষা করতে হবে নাটকটি প্রচার না হওয়া পর্যন্ত।