বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি তিনদিনব্যাপী জেলা ক্যাম্প–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গুলশান-বনানী গাইড জেলার আয়োজনে ক্যাম্পটি রাজধানীর বনানীতে অবস্থিত বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ক্যাম্পের অংশ হিসেবে আয়োজন করা হয় আকর্ষণীয় ‘তাঁবু জলসা’, যা অংশগ্রহণকারী গাইডদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। বিভিন্ন শিক্ষামূলক, শৃঙ্খলাভিত্তিক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নিয়ে গাইডরা নিজেদের যোগ্যতা ও নেতৃত্বগুণ বিকাশের সুযোগ পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী জেবুন্নেসা বেগম, জাতীয় কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসমিন আহমেদ, জাতীয় ডেপুটি কমিশনার [প্রোগ্রাম] বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন; মোঃ অমিদুর রহমান, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, গুলশান, ঢাকা; রওশন ইসলাম, আঞ্চলিক কমিশনার [রাজধানী অঞ্চল], বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন; এবং ড. মোঃ মশিউর রহমান, অধ্যক্ষ, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরুন্নেসা, জেলা কমিশনার, গুলশান-বনানী গাইড জেলা। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ ধরনের ক্যাম্প গাইডদের নৈতিকতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনদিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা বিনিময় ও আত্মোন্নয়নের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।