নির্জন স্বাক্ষর মুক্তির আগেই নতুন ছবিতে তোরসা

26 Nov 2025, 03:16 PM মুভিমেলা শেয়ার:
নির্জন স্বাক্ষর মুক্তির আগেই নতুন ছবিতে তোরসা

২০১৯-এর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী রাফা নানজীবা তোরসা ‘নির্জন স্বাক্ষর’ শিরোনামের একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে বড়োপর্দায় অভিষেক ঘটছে। ইতোমধ্যে সিনেমার শুটিং শেষ করছেন তিনি। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার। ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

প্রথম ছবির মুক্তির আগেই আরো একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। দ্বিতীয় এই ছবিটির নাম ‘মাটি’। সৈয়দ শমসের তারিফের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটির শুটিং শুরু হয়েছে ২ নভেম্বর থেকে। আসছে ঈদুল আজহায় এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ঝিনাইদহ জেলার মহেশপুরের শস্যাঘাটা, মাঠপাড়া ও ইছামতি নদীর বিভিন্ন লোকেশনে চলছে সিনেমার চিত্রায়ণ। 

তোরসা বলেন, গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই ছবির গল্পে রয়েছে মানুষের স্বপ্ন, সংগ্রাম, মাটি ও নদীর সঙ্গে একাত্ম এক জীবনযাপনের বিশদ বর্ণনা।

চরিত্রটি নিয়ে উচ্ছ্বসিত তোরসা আরো বলেন, ‘ছবিটি নিয়ে আমি খুবই আনন্দিত। এর গল্প ও চরিত্রটি অসাধারণ। ফুল ও প্রেমের দারুণ এক আয়োজন থাকবে এখানে।’

২০১৯ সালের অক্টোবরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর রাফা নানজীবা তোরসা ধীরে ধীরে মিডিয়ার বিভিন্ন মাধ্যমে কাজ শুরু করেন। তার অভিনীত প্রথম কাজ ছিল টেলিছবি ‘স্বপ্ন তোমার জন্য’।