‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় অভিনেত্রী মাহিয়া মাহির। প্রথম ছবিতেই বাজিমাত করেন এই অভিনেত্রী। এরপর একের পর এক ছবিতে অভিনয় করে পরিচিতি পান। এরপর নানা কারণে দর্শকপ্রিয়তা কমতে থাকে এই অভিনেত্রীর।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন মাহি। ২০২৪ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে এক ফেসবুক লাইভে এসে রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের কথা জানান। পরে অবশ্য আর বিয়ে করেননি তিনি।

এদিকে হঠাৎ করেই বুধবার ৩০ এপ্রিল সকাল পৌনে ৬টায় ফেসবুক অ্যাকাউন্টে এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন মাহিয়া মাহি। পোস্টে তিনি লিখেছেন, ‘একটু আদরে আমাকে রাখো।’ এরপরই জুড়ে দিয়েছেন একটি লাল রঙের হার্টের ইমোজি। ‘লাল হার্ট’ অবশ্য প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ।
এ স্ট্যাটাস দেওয়ার পর তা অবশ্য নজর কেড়েছে নেটিজেনদের। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন অনেকে। নেটিজেনদের একাংশের প্রশ্ন― তাহলে কী নতুন প্রেমে পড়লেন তাদের প্রিয় তারকা ? অবশ্য রহস্যময় এই স্ট্যাটাসের অর্থ কিংবা প্রশ্নের জবাব এই নায়িকা ছাড়া অন্য কারও পক্ষে দেওয়া সম্ভব নয়।