ঈদে মুক্তি পাবে তাসনিয়া ফারিণের 'ইনসাফ'

29 Apr 2025, 01:16 PM মুভিমেলা শেয়ার:
ঈদে মুক্তি পাবে তাসনিয়া ফারিণের 'ইনসাফ'

ছোটোপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ। একের পর এক নাটকে অভিনয় করে অল্প সময়ে প্রচুর দর্শকপ্রিয়তা পেয়েছেন। নাটকের পাশাপাশি ওটিটিতে কাজ করেও বেশ প্রশংসিত হয়েছেন। তাসনিয়া ফারিণ কাজ করেছেন চলচ্চিত্রেও। সম্প্রতি দেশের বাইরে ভারতের পশ্চিমবঙ্গের একটি ছবিতে এবং কলকাতায় আরও এক পৃথিবী’ নামে আরেকটি ছবিতে অভিনয় করেছেন।

এবারের কোরবানি ঈদে প্রথমবারের মতো ফারিণ অভিনীত বাণিজ্যিক ছবি ইনসাফ’ মুক্তি পেতে যাচ্ছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। সিনেমাটি নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। ওয়েব ফিল্মের বাইরে দেশে তাসনিয়া ফারিণের এটি দ্বিতীয় ছবি। এর আগে ২০২৪ খ্রিষ্টাব্দে তার প্রথম বাংলাদেশি সিনেমা ফাতিমা’ মুক্তি পায়। 'ইনসাফসিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন শরিফুল রাজ। খলনায়কের ভূমিকায় ছবিতে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। অ্যাকশন ও থ্রিলার গল্পনির্ভর ছবিটি নিয়ে বেশ আশাবাদী উচ্ছ্বসিত ফারিণ। ছবির বাইরে তাসনিয়া ফারিণ ঈদের বেশকিছু নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

আনন্দভুবন ডেস্ক