‘অ্যানাদার ওয়ার্ল্ড’ বুলগেরিয়ার উৎসবে

28 Apr 2025, 02:13 PM মুভিমেলা শেয়ার:
‘অ্যানাদার ওয়ার্ল্ড’ বুলগেরিয়ার উৎসবে

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অ্যানাদার ওয়ার্ল্ড’ বুলগেরিয়ার গোল্ডেন ফেমি চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসরে ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। তাকে উৎসবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। দুই অনাথ ভাই আলাদিন ও আলামিনকে ঘিরে ছবিটির গল্প নির্মিত। এই দুই ভাই চরিত্রে অভিনয় করেছেন ঢাকার উত্তরার বাস্তবের দুই টোকাই। এছাড়াও অভিনয় করেছেন- জিএম মাসুদ ও মারজিয়া। ১৯ এপ্রিল কে এম সোহাগ রানাকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন গোল্ডেন ফেমি চলচ্চিত্র উৎসবের আর্টিস্টিক পরিচালক ইফেমিয়া ফার্দ। তিনি এতে উল্লেখ করেছেন, ‘অ্যানাদার ওয়ার্ল্ড’ ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে। আগামী ৭ জুন সোফিয়া বলকান প্যালেস হোটেলের রয়েল হোটেলে পুরস্কার বিতরণ করা হবে। উৎসবের সম্মানসূচক পৃষ্ঠপোষক হিসেবে অনুষ্ঠানে থাকবেন বুলগেরিয়ার ভাইস প্রেসিডেন্ট ইলিয়ানা লোতোভা।

আনন্দভুবন ডেস্ক