বাফলার মঞ্চে মৌসুমী

24 Apr 2025, 02:31 PM মুভিমেলা শেয়ার:
বাফলার মঞ্চে মৌসুমী

  বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর উপলক্ষ্যে, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলস [বাফলা] আয়োজন করছে বর্ণাঢ্য এক উৎসব। ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফ্যাস্টিভ্যাল’ শিরোনামের উৎসবটিতে চমক হিসেবে উপস্থিত হবেন অভিনেত্রী মৌসুমী।

লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হতে যাওয়া আয়োজনটিতে মৌসুমী বেশ কিছু গানের সঙ্গে পারফর্ম করবেন। একইমঞ্চে আরও পারফর্ম করবেন লোকগানের  গায়ক সেলিম চৌধুরী ও গায়িকা দিনাত জাহান মুন্নী।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অভিনেতা আনিসুর রহমান মিলন ও মডেল অভিনেত্রী নোভা। 

২০০৬ খ্রিষ্টাব্দ থেকে নিয়মিতভাবে বাংলাদেশের স্বাধীনতা উদযাপনের জন্য এই আয়োজনটি করে আসছে বাফলা। ২৯টি সংগঠন নিয়ে গঠিত ফেডারেশন বাফলা। বাংলাদেশিদের স্বার্থে তারা নানা কার্যক্রম চালিয়ে থাকে।