পরীমনির নামে মামলা

23 Apr 2025, 03:35 PM মুভিমেলা শেয়ার:
পরীমনির নামে মামলা


অভিনেত্রী পরীমনির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে বাসার গৃহ পরিচারিকে মারধর করেছেন পিরীমনি। এই অভিযোগ এনে পরীমনির বিরুদ্ধে মামলা করেছেন গৃহ পরিচারিকা পিংকি আক্তার। ১৭ এপ্রিল পরীমনিকে এক নম্বর আসামি করে আদালতে মামলা করেন পিংকি।

৩ এপ্রিল পরীমনির বিরুদ্ধে মারধরের অভিযোগে ঢাকার ভাটারা থানায় লিখিত অভিযোগ করেন পিংকি আক্তার। এবার করলেন মামলা। সেই মামলায় পরীর সঙ্গে আরও আসামি করা হয়েছে একই ফ্ল্যাটে বসবাস করা সৌরভ নামের এক ব্যক্তিকে।

২২ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১৭ এপ্রিল আদালতে বাদী হয়ে মামলা করেন ভুক্তভোগী গৃহকর্মী পিংকি আক্তার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে [পিবিআই] আগামী ৮ মে’র মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।